1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক সাংসদ রফিকুল আনোয়ার স্মরণে সভা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

সাবেক সাংসদ রফিকুল আনোয়ার স্মরণে সভা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ বার

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন সমাজে বিভিন্ন পর্যায়ের নেতা দেখা যায়, কিন্তু মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ার এর মত জন দরদী নেতা সমাজে খুব কমই পাবেন। তিনি ফটিকছড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নির্মাণ করে গেছেন এবং অকাতরে দান করে গেছেন, সকল শ্রেনী ও পেশার মানুষের সাথে অতি সহজে মিশে যেতে পারতেন, তার বৃত্তের চেয়েও চিত্ত অনেক বড় ছিল।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ফটিকছড়ির সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের নবম মৃত্যুবাষিকী উপলক্ষে আজ বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় আলোচনায় অংশ নেন- সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ।
যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, কার্যনিবাহী সদস্য মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, আখতার হোসেন খান, মো ইসমাঈল, মনজুর মোর্শেদ ফিরোজ।
জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ চৌধুরী, জেলা যুব মহিলা লীগ যুগ্ন আহবায়িকা এড. জুবাঈদা সরোয়ার নিপা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net