ঢাকা   ১১:৩৩:৪৬ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে গণমানুষের আবৃত্তিশিল্প জাহান বশীর

ইকবাল ইবনে মালেক
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৭৭২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নব্বইয়ের দশকে আবৃত্তিশিল্পকে যারা গণমানুষের সামনে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছিলে, জাহান বশীর তাদের মধ্যে অন্যতম। গত ২৩ অক্টোবর ঢাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে মিরপুর হার্ট ফাউণ্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তবে হার্ট এটাকের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি ঝুঁকিমুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন। আগামি কয়েকদিনের মধ্যে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভারত অথবা সিঙ্গাপুর পাঠানোর পরিকল্পনা রয়েছে। আজীবন সংস্কৃতির জন্য অন্তপ্রাণ ব্যক্তিত্ব জাহান বশীর দেশের সকল সংস্কৃতিপ্রিয় ব্যক্তির নিকট দোয়া প্রার্থনা করছেন।

বিশ্বভরা প্রাণ সংস্কৃতি সংগঠনের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশে তিনি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন । বর্তমান সময়ে তিনি এই সংগঠনের সভাপতি পদে রয়েছেন।

এই গুণী আবৃত্তি প্রশিক্ষক জাহান বশীর অসুস্থ্যতা কথা শুনে হাসপাতালে ছুটে আসেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়া গণমানুষের কবি ইমরোজ সোহেল ( প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কমিটি,বিশ্বভরা প্রাণ) ড.শাহাদাৎ হোসেন নিপু, নীপা মোনালিসা(প্রতিষ্ঠাতা,সাধারণ সম্পাদক,আন্তর্জাতিক কমিটি, বিশ্বভরা প্রাণ) ড. আব্দুর রহিম সহ আরও উল্লেখযোগ্য সংস্কৃতিজন উনার পাশে আছেন।
পারিবারিকভাবে জাহান বশীর এর দুটি কন্যা সন্তান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি