1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের ছয় তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ 

আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের ছয় তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার

আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া কর্তৃক নির্মিত ছয়টি তথ্যচিত্রের প্রিমিয়ার শো বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সিটির আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রগুলো হল- হাইজেক, লাইসেন্স, সেবা, দূর্ঘটনা, মাদকের ছোবল ও নৈতিকতা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে ও আশরাফুল করিম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জী বিংকু। বিশেষ অতিথি ছিলেন নির্মাতা অনির্বাণ করিম, প্রযোজক কাজী মাজহারুল হক, নাট্য পরিচালক রিয়াদ বিন মাহবুব, শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী জয়িতা হোসেন নিলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রূপায়ন বড়ুয়া, মিখাইল রফিক, শহীদুল করিম নিন্টু , বাপ্পী হায়দার, আহমেদ আফতাব কামাল, নীরব খান, মান্নান হিমেল, সাজ্জাদ ভূঁইয়া, মামুন নাজিম, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, শিপ্রা অর্থি,সন্জয় দেব,তানজিনা লুনা, আলী, শিশু অভিনেতা আরাফ, চিত্রগ্রাহক অজয় দেব অনিক প্রমুখ।

অনুষ্ঠানে অরিন্দম মুখার্জী বিংকু বলেন, ‘চট্টগ্রামের সব থিয়েটার কর্মীকে টিভি নাটকে অভিনয়ের সুযোগ দেয়া হবে, কেউ বাদ যাবে না। আমরা সবাই এক সাথে কাজ করবো। আমরা অনেক দূরে যেতে চাই।’ এ ব্যাপারে তিনি চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের সহযোগিতা কামনা করেন।

মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘চট্টগ্রামের থিয়েটার কর্মীরা টিভি নাটকে নিয়মিত কাজ করতে চান। তাদেরকে সে সুযোগ দেয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net