1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবন অবশেষে হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবন অবশেষে হচ্ছে

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার

কক্সবাজার জেলার নবম উপজেলা ঈদগাঁও’র উপজেলা কমপ্লেক্স ইসলামাবাদ ইউনিয়নে হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা ২ নভেম্বর (মঙ্গলবার) এতদসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

উপজেলা কমপ্লেক্সের জন্য ঈদগাঁও মৌজার ৬ একর জমি, ভূমি পুকুরসহ অধিগ্রহনের জন্য এ প্রশাসনিক অনুমতি দেওয়া হয়েছে।

উপজেলা কমপ্লেক্স নির্মানের জন্য ঈদগাঁও মৌজার অধীন যে সব খতিয়ান থেকে জমি অধিগ্রহণ করা হবে সেগুলো হচ্ছে বিএস ২৪৪৩ নং খতিয়ানের দাগ নং ৫৩৪৫, বিএস ২৪৪৪ সৃজিত বিএস ৪৬৩০, ৬৭০৬ খতিয়ানের দাগ নং ৫৩৪৬, বিএস ১৮৮৮ খতিয়ানের দাগ নং ৫৩৪৭, বিএস ২৬৩৬ সৃজিত বিএস ৭৮৮৫ খতিয়ানের দাগ নং ৫৩৪৮, বিএস ৫৪৪ সৃজিত ৭৪১৪ খতিয়ানের দাগ নং ৫৩৪৯, বিএস ২৯২৩ নং খতিয়ানের দাগ নং ৫৩৫০, বিএস ১৮৮৮ নং খতিয়ানের দাগ নং ৫৩৫১, বিএস ৯৩৫৭ খতিয়ানের দাগ নং ৫৩৫২, বিএস ৮৪৮৭ নং খতিয়ানের দাগ নং ৫৩৫৬, বিএস ৩০২৯ সৃজিত ৬৯৫৩ খতিয়ানের দাগ নং ৫৩৫৭, বিএস ১৭২০ খতিয়ানের দাগ নং ৫৩৫৮, বিএস ৩৭৪৯ সৃজিত ৮৪৪৯ খতিয়ানের দাগ নং ৫৩৫৯, বিএস ১৭২০ খতিয়ানের দাগ নং ৫৩৬০, বিএস ৭৪১৪ খতিয়ানের দাগ নং ৫৩৬১, বিএস ১০৯২৪ খতিয়ানের দাগ নং ৫৩৬২, বিএস ৩৪২৬ খতিয়ানের দাগ নং ৫৩৬৩, বিএস ৩৯৮ খতিয়ানের দাগ নং ৫৩৬৪, বিএস ২৬৩৬ সৃজিত ৭৮৮৫, ৮৮০২ খতিয়ানের দাগ নং ৫৩৬৫, বিএস ১০৭১ সৃজিত ৬৫৫৫ খতিয়ানের দাগ নং ৫৩৬৬, বিএস ২৪৪৪ সৃজিত ৬৭০৬, ৬৫৬৪, ৬৫৭৭ খতিয়ানের দাগ নং ৫৩৬৭, বিএস ২৯৪২ সৃজিত ৬৭৯৫ খতিয়ানের দাগ নং ৭৯৬৮ এবং বিএস ৩৭৫৬/১ খতিয়ানের দাগ নং ৭৬৫৯।

মোট ৩৪ টি খতিয়ানের ২২টি দাগ থেকে ৬ একর জমি অধিগ্রহণ করা হবে। এসব ভূমিতে কোন স্থাপনা, বাড়ীঘর এবং গাছপালা না থাকাতে সরকারের প্রচুর অর্থ সাশ্রয় হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নবগঠিত ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের স্থান নির্বাচনের জন্য জেলা প্রশাসক মামুনুর রশীদের নের্তৃত্বে একটি টীম ঈদগাঁও এবং ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য স্থানসমুহ পরিদর্শন কাজ শেষ করেন।

দ্রুততম সময়ে ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের স্থান নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন জারী হওয়ায় ঈদগাঁওবাসীর মনে খুশির জোয়ার বইছে।

এদিকে ইসলামাবাদ ইউনিয়নে ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের স্থান নির্ধারণ হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ওই স্থানে আলোক সজ্জাসহ বিশাল তোরণ নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net