1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের টেকনাফে দুটি খাবার হোটেলকে ভেজাল মাংস বিক্রি করার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

কক্সবাজারের টেকনাফে দুটি খাবার হোটেলকে ভেজাল মাংস বিক্রি করার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩২০ বার

কক্সবাজারের টেকনাফে দুটি খাবার হোটেলকে ভেজাল মাংস বিক্রি করার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত, এ সময় ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় ঢাকা হোটেলকে ১০ হাজার টাকা ও হোটেল আল-সুন্দরবনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় টেকনাফ পৌরসভার বাসষ্টেশন এলাকায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন, টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন, পুলিশ ফোর্সসহ মিডিয়াকর্মীরা,

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন খাবার হোটেলে কম দামে ভেজাল গরুর মাংস সরবরাহ করে আসছে এমন অভিযোগ ছিল, তারই ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন।

টেকনাফে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ভেজাল গরুর মাংস বিক্রি করার অপরাধে দুটি খাবার হোটেলকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, পরবর্তীতে ভেজাল গরুর মাংস বিক্রি করা ও ভেজাল মাংস সরবরাহকারীদের বিরুদ্ধে জেল জরিমানার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net