1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কনকাপৈত ইউপিতে ৯নং ওয়ার্ডে ফারুক বেপারীর উপরই এলাকাবাসীর আস্থা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কনকাপৈত ইউপিতে ৯নং ওয়ার্ডে ফারুক বেপারীর উপরই এলাকাবাসীর আস্থা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪০৪ বার

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (করপাটি, মরকটা ও আগুনশাইল) বর্তমান মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক বেপারীর উপরই ভোটারসহ এলাকাবাসীর আস্থা। এলাকার সার্বিক উন্নয়নে তাকে আবারও মেম্বার হিসেবে পেতে চায় স্থানীয়রা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যুবসমাজসহ স্থানীয়রা তার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় অনেকেই জানান, ফারুক মেম্বারকে সবসময় কাছে পাওয়া যায়। তার মত একজন সহজ-সরল ও ভালো মেম্বার পেয়ে আমরা ধন্য। এলাকার উন্নয়ন-অগ্রযাত্রায় আগামীতেও তাকেই আমরা মেম্বার হিসেবে পেতে চাই।

এ বিষয়ে ফারুক বেপারী বলেন, ইউপি সদস্য নির্বাচিত হয়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি মহোদয়ের দিক নির্দেশনায় এবং কনকাপৈত ইউনিয়নের সফল ও মানবিক চেয়ারম্যান জাফর ইকবালের সার্বিক সহযোগিতায় ৯নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ডে রূপান্তর করার জন্য কাজ করেছি। সবসময় স্থানীয়দের পাশে থেকে সরকারী সকল সেবা শতভাগ ও সুষমভাবে দেয়ার চেষ্টা করেছি। আগুনশাইল গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি পাকাকরণ করা হয়েছে। করপাটি গ্রামের নাভিখ্যাত মোল্লার দোকান-উল্কার দোকান সড়কের পাকাকরণের কাজ শেষ পর্যায়ে। এছাড়া ৯নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের ড্রেন, গার্ডওয়াল, পুল-কালভাট নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত, রোড ল্যাম্প স্থাপন সহ এলাকার অবকাঠামোগত সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এলাকাবাসীর আশা-আকাঙ্খার সাথে একমত পোষন করে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে মনোনয়পত্র দাখিল করেছি। ভোটারদের সাথে নিয়ে প্রাচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি। আশা করছি, এলাকাবাসী আমাকে আবারো নির্বাচিত করে তাদের পাশে থেকে সেবা এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net