1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জনগণের সেবক হয়ে মেম্বার পদে নির্বাচন করতে চান জিশান শাহরিয়ার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

খুটাখালীতে জনগণের সেবক হয়ে মেম্বার পদে নির্বাচন করতে চান জিশান শাহরিয়ার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৯১ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউপি’র ৯নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ব্যবসায়ী জিশান শাহরিয়ার। তার পিতার নাম মরহুম অধ্যাপক ফরিদুল ইসলাম। তার বাড়ী খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নয়াপাড়া এলাকায়।

তরুণ ব্যবসায়ী জিশান শাহরিয়ার আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রতিধির ভূমিকায় কাজ করতে তিনি অনেক বেশী আগ্রহী। ইতিমধ্যে প্রচার-প্রচারণা ও সামাজিক কর্মকান্ড এবং এলাকার মুরুব্বীদের সাথে আলাপ-আলোচনায় ব্যস্ত সময় পার করছেন।

জিশান শাহরিয়ার কিশলয় স্কুল থেকে ২০০৬ সালে এসএসসি, ২০১৫ সালে ঢাকা সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স শেষ করেন। বর্তমানে কিপ্রাছাস’র সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি সাধারণ মানুষের মাঝে নিজেকে নিয়োজিত রেখে তার নির্বাচনী এলাকার মানুষের ভালবাসা অর্জন করেছেন। মানুষের বুকভরা ভালবাসায় সিক্ত হয়েছেন। এলাকার মুরুব্বীদের সাথে পরামর্শ করে তিনি আগামী নির্বাচনে উক্ত ওয়ার্ডে মেম্বার পদে লড়বেন বলে জানা গেছে।

মেম্বার পদপ্রার্থী জিশান শাহরিয়ার জানান, আমি আগামী নির্বাচনে খুটাখালী ৯নং ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। আমি এলাকায় মানুষের মনে কোন প্রকার কষ্ট ও দুঃখ দিইনি। কোন দিন মানুষের সাথে খারাপ আচারণ করিনি। মানুষের পাশে থাকার চেষ্ঠা করেছি। এলাকায় থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি মেম্বার নির্বাচিত হলে আমার ওয়ার্ডের ৮টি পাড়া নিয়ে একটি আধুনিক, মডেল ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে পরিণত করতে চাই।

মেম্বার পদপ্রার্থী জিশান শাহরিয়ার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন, দোয়া, ভালবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net