ঢাকা   ০৬:৩৩:২৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

চৌদ্দগ্রামে বাতিসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন ফারুক মজুমদার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ইউপি নির্বাচনে স্থানীয় একটি হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাতিসা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন মো: ফারুক হোসেন মজুমদার। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের হাজী নূর ইসলাম মজুমদারের সুযোগ্য-পুত্র।

এ বিষয়ে বাতিসা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: ফারুক হোসেন মজুমদার বলেন, বাতিসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ড (আটগ্রাম, দৈয়ারা ও বয়ৈরা) সবসময় অবহেলিত ছিলো। বিগত দিনে এ ইউনিয়ন থেকে নির্বাচিত সকল চেয়ারম্যানদের সময়ে ৩নং ওয়ার্ডে চাহিদা অনুযায়ী তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের আশা-আশাঙ্খার সাথে একমত পোষন করে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী। জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকল ইউপি সদস্য ও সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল ওয়ার্ডে সুষম উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, এ ইউনিয়নের প্রধান সমস্যা হলো মাদক ও ইভটিজিং-বাল্যবিবাহ। গ্রামীণ সড়কগুলোতে রাত যত গভীর হয়, ততই মাদকের খেলা শুরু হয়। জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, ইভটিজিং নিমূল সহ বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

স্থানীয় সমাজসেবক আব্দুল গফুর বলেন, ফারুক হোসেন মজুমদার খুবই নম্র-ভদ্র। শুনেছি সে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবে। তার মত ভালো লোক ইউপি চেয়ারম্যান হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। প্রকৃতপক্ষে ভালো লোকগুলো নির্বাচন করতে চায় না। সে নির্বাচন করবে শুনে এলাকাবাসী বেশ আনন্দিত। তার জন্য ইউনিয়নের আবাল-বৃদ্ধ-বনিতারা প্রাণ খুলে দোয়া করছে। নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য সবাই মুখিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি