1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাইকৃত ঘাতক স্বামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকনাফের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাইকৃত ঘাতক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৭৭ বার

টেকনাফের ২৬ নং শালবাগান ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় পলাতক থাকা সন্দেহভাজন স্বামীকে গ্রেফতার করে থানায় সোর্পদ করা হয়েছে।

সুত্র জানায়, ৩রা নভেম্বর (বুধবার) রাত পৌনে ০২টার দিকে টেকনাফ ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লক-সি/৬ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ জাফর (৪০) এবং তার স্ত্রী মোবারাজান (৩৪) এর মধ্যে পারিবারিক কলহের জেরধরে কথা কাটাকাটি ও ঝগড়া হয়, তা কোন প্রকারে থেমে গেলে দুজনই ঘুমিয়ে পড়ে, এতে চরম অভিমানে ক্ষুদ্ধ স্বামী ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যার পর নয়াপাড়া ক্যাম্পে পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে, পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন এর এএসপি তারেক সেকান্দারের নেতৃতে অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে ধৃত ঘাতক স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net