1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্য মূল‍্যবৃদ্ধির কারণে নরসিংদী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

দ্রব্য মূল‍্যবৃদ্ধির কারণে নরসিংদী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৫৮ বার

নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন নরসিংদী জেলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র কার্যালয় হতে শুরু হয়ে জেলখানা মোড়ের দিকে এগুতে থাকলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশি বাধায় সেখানেই নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড আব্দুল বাসেত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, শহর শহর বিএনপির সহ-সভাপতি কবির আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ আরো অনেকে
খায়রুল কবির খোকন বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে ফিরিস্তি ছড়ালো আসলে কাজের কাজ কিছুই করেনি তাদের কাজ একটাই দেশে শুধু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বৃদ্ধি করা। আজ চাল ডাল তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিএনপির সাধারণ মানুষের দল তাই সাধারণ মানুষকে সাথে নিয়ে একদম মূল্য সহনীয় পর্যায়ে করতে রাজপথে সরব রাখবে বিএনপি’র নেতা-কর্মীরা যতদিন পর্যন্ত এবং মূল্য সহনীয় পর্যায়ে না আসবে বিএনপি রাজপথে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net