ঢাকা   ০১:৫৬:৫৪ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

নারী ক্ষমতায়নসহ গুরুত্বপূর্ণ ৪টি উদ্দ্যেশ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বিভিন্ন পর্যায়ের নারী নেটওর্য়াকের সাথে সভা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারীর ক্ষমতায়নসহ ৪টি উদ্দ্যেশ্যকে সামনে রেখে অর্ধশতাধিক নারী নেত্রীকে নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বিভিন্ন পর্যায়ের নারী নেটওর্য়াকের সাথে সভা।

১৭ নভেম্বর বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচ‘র আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সা:সম্পাদক মোছা: কুলসুম বানু‘র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারীকে সক্ষম হিসেবে গড়তে ইউনিয়ন এবং উপজেলা নেটওয়ার্কের সাথে স্থানীয়ভাবে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্ককে শক্তিশালী ও হালনাগাদ করা, সকল নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ত্বরানিত করা,স্কুল কলেজের ম্যানেজমেন্ট কমিটি এবং রাজনৈতিক দলে অংশগ্রহন করে এ্যাডভোকেসী ও লবিং করা এবং তৃনমুল পর্যায়ে নারী নেটওর্য়াকের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের ভুমিকা রাখতে সক্ষম হিেেসবে গড়ে তোলা নিয়ে উপস্থিত নারী নেতৃরা সভায় ব্যাপক আলোচনা করেন।

এসময় সভায় বক্তব্য রাখেন সদর তথ্য কেন্দ্রের তথ্য সেবা সহকারী মোছা: আইরিন পারভিন,দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স সদস্য মোছা: সুরাইয়া বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পযর্ন্ত বিভিন্ন নারী নেটওয়ার্কের প্রতিনিধি এবং অপরাজিতা নারী নেত্রীরা বক্তব্য রাখেন ।

বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচ‘র উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহমানের সার্র্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সদর উপজেলাসহ বিভিন্ন স্থানের অর্ধশতাধিক নারী নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি