1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে বনখেকোদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ফুলছড়িতে বনখেকোদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৪

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩০২ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জে বনখেকোদের হামলায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ ৪ জন বনকর্মী আহত হয়েছে।

রবিবার (৭নভেম্বর) ভোরে নাপিতখালী বিটের অরলতলী এলাকায় অবৈধ কাঠ পাচার করছে খবর পেয়ে অভিযান পরিচালনাকালে বনকর্মীদের উপর হামলা চালানো হয়।

জানা গেছে, ফুলছড়ি রেঞ্জ এর নাপিতখালী বিটের অরলতলী এলাকায় দীর্ঘদিন ধরে ১৫/২০ জনের একটি সিন্ডিকেট বনবিভাগের গাছ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অরলতলী হয়ে অবৈধ কাঠ পাচার করছে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠ ভর্তি একটি গাড়ি আটক করা হয়।

গাড়ি আটকের খবর পেয়ে স্থানীয় বনখেকো ১৫/২০ জনের একটি বাহিনী এসে আমাদের উপর হামলা চালিয়ে অবৈধ কাঠভর্তি ডাম্পার গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এতে আমিসহ ৪জন বনকর্মী আহত হই।

তারা হলেন, বনপ্রহরী রাকিব হোসেন, বন প্রহরী আলেফ খান, বাগানমালী মোঃ হাসান।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। যারা আমার সহকর্মীদের উপর হামলা করেছে ও বনসম্পদ উজাড় করতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net