ঢাকা   ০১:৪৮:৩৫ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

বাঁশখালীতে জাতীয় যুব দিবসে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে জাতীয় যুব দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১ নভেম্বর) বিকেল ৩টায় অফিসার্স ক্লাব হলরুমে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋণ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মায়মুনর রশিদ।
এসময় প্রশিক্ষিত যুব, যুব মহিলা ও উদ্যোক্তাগণ এবং যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত ৬ জনকে ২ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করেন। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা উদ্দীপনের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি