1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫! সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

বাঁশখালীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫! সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীসহ ৫ জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৫ শত পিচ ইয়াবা ট্যাবলেট।

সোমবার রাতে চাম্বল ও গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামে পুলিশের এসআই দীপক কুমার সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩১৮/১৩ ও ৪২৩/১২ নং মামলার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মনির উদ্দীন (৩০) ও নেজাম উদ্দীন (২৩) কে আটক করে। অপরদিকে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে পুঁইছড়ী ইউপির ফুটখালী ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে যানবাহনে তল্লাশিকালে ৩ হাজার ৫শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার ছদাহ ইউনিয়নের আমতলা গ্রামের মৃত রওশন আলীর পুত্র আমান উল্লাহ (৭০), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া মৃত এরশাদুর রহমানের পুত্র মো: ছৈয়দ হোসেন (৩০) ও একই এলাকার নজির আহমদের পুত্র মো: ইউনুছ (২৫)।

পৃথক অভিযানের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা ট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ওসি মো: কামাল উদ্দীন। তিনি বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামীদের আদালতে সোপর্দ ও ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net