1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মীরসরাই সংবাদদাতা :
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার

মীরসরাইয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর তীরে বালু দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে মীরসরাই উপজেলা প্রশাসন।
সোমবার (১ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা।
এ সময় ফেনী নদী থেকে বালু তোলার দায়ে ৪টি বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বালু দস্যুদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে।
উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর পাশে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবৈধ বালু তোলার কারনে উপজেলার কয়েকটি গ্রামে নদী ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দেয়। সম্প্রতি ফেনী নদী তীরবর্তী কয়েকটি স্থানে বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি থেকেও বালু ও মাটি উত্তোলন শুরু করে বালুদস্যুরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মীরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা বলেন, অবৈধ বালু তোলার সময় ৪টি বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে।
বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে যাতে করে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net