1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান লিডারশিপ স্কুলের যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

লোহাগাড়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান লিডারশিপ স্কুলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪০১ বার

ভালো মানুষ গড়ে তোলার প্রত্যয়ে সৃজনশীলতার বহুবিধ প্লাটফর্ম সৃষ্টির মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রা শুরু করেছে উপজেলার প্রথম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান লিডারশিপ স্কুল এন্ড কলেজ।

২০শে নভেম্বর সকাল দশটায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের মধ্যদিয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি নীতিনির্ধারকরা।ভর্তির প্রথমদিন শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলার প্রাণকেন্দ্রে লোহাগাড়া থানার পাশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক হোস্টেল,ক্রীড়া ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র,নানান জাতের পাখি ও ফিশ এ্যাকুরিয়াম সমৃদ্ধ বিনোদন পার্ক,ইসলাম,হিন্দু ও বৌদ্ধ ধর্মের উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাসহ একজন শিক্ষার্থীকে সৎ,দক্ষ,মানবিক গুণাবলি সম্পন্ন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার সকল উপাদান।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ও পরিচালক মোহাম্মদ এমরান জানান,সৃজনশীল মানুষেরাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায়।তাই সমাজ ও রাষ্ট্রকে সৎ, দক্ষ ও সৃজনশীল মানুষ উপহার দেওয়ার লক্ষে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আজ থেকে যাত্রা শুরু করলো লিডারশীপ স্কুল এন্ড কলেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net