ঢাকা   ০৫:৫০:১০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

শুক্রবার সিলেটে কমেডি রিয়্যালিটি শো ‘হা-শো’র অডিশন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৭২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশের একমাত্র কমেডি শো ও টেলিভিশন চ্যানেল এনটিভি’র জনপ্রিয় রিয়্যালিটি শো
মার্সেল প্রেজেন্ট ‘হা-শো’ সিজন ৬ এর অডিশন রাউন্ডের এর সর্বশেষ ভেন্যু সিলেট।
আগামী ২৬ নভেম্বর, শুক্রবার
সিলেটের জেলা শিল্পকলা একাডেমি তে অনুষ্ঠিত হবে।
সকাল ৮ টা থেকে রেজিষ্ট্রেশন শুরু হবে, চলবে সারাদিন ব্যাপী। বয়সের কোন বাধ্যবাধকতা নেই, যারা হাসতে এবং হাসাতে পছন্দ করে সবাই অডিশনে অংশগ্রহণ করতে পারবে আর সবার জন্য স্পট রেজিষ্ট্রেশন করার সুযোগ থাকছে।

অনুষ্ঠানটি
যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধূরী ও কাজী মোস্তফা।

অডিশনে বিচারক প্যানেলে দায়িত্বে থাকবেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, হা-শো সিজন ১ চ্যাম্পিয়ন সাইফুর রহমান সাইফুল ও সিলেটে থাকবেন অভিনেত্রী নাবিলা বিনতে হাসান।

ইতোমধ্যে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম,ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অডিশন পর্ব শেষ হয়েছে। অডিশন থেকে বিচারকদের বিচারে উঠে এসেছে সেরা প্রতিযোগীরা। তাদের নিয়েই শুরু হবে ‘মার্সেল হা-শো’র মূল অনুষ্ঠান।

মূল পর্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন অভিনেতা তুষার খান, নায়ক আমিন খান ও নায়িকা নিপুণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি।
অডিশন রাউন্ডে উপস্থাপনা করছেন মোহাম্মদ তৌহিদ ও তাসনিয়া তাহসিন জেনি।

‘হা-শো’র সিজন-৬ অডিশন’র পরিচালক জাহাঙ্গীর চৌধূরী বলেন, সিলেট জোনের অডিশন পর্বের মধ্য দিয়ে শেষ হবে এইবারের অডিশন রাউন্ড। বিচারকদের রায়ে সেরা প্রতিযোগিরা রাজধানীতে মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, অডিশন থেকে বিচারকদের বিচারে উঠে আসবে সেরা প্রতিযোগীরা। তাদের নিয়েই শুরু হবে ‘মার্সেল হা-শো’র মূল অনুষ্ঠান। হা-শো’ সিজন-৬ রিয়েলিটি শোতে ১ম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৫ লাখ টাকা। ২য় পুরস্কার হিসেবে থাকছে নগদ ৩ লাখ টাকা ও ৩য় পুরস্কার নগদ ২লাখ টাকা। এছাড়া ৭ জন ফাইনালিষ্টের প্রত্যেকে পাবেন ১টি করে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর, বাদ পড়া প্রত্যেকে পাবেন মার্সেল এয়ারকন্ডিশনারের সৌজন্য গিফট হ্যাম্পার এ প্রতিপর্বের সেরা পারর্ফার পাবেন মার্সেল ওয়াশিং মেশিনের সৌজন্য গিফট হ্যাম্পার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি