1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঙ্গু নদীতে জাল বসাতে গিয়ে নিখোঁজ জেলে, উদ্ধার অভিযান অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

সাঙ্গু নদীতে জাল বসাতে গিয়ে নিখোঁজ জেলে, উদ্ধার অভিযান অব্যাহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২১৩ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ইশ্বরবাবুর হাঁট সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসাতে গিয়ে মুহাম্মদ সাহেল আহমদ (৫৪) নামে এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ মুহাম্মদ সাহেল আহমদ উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব রায়ছটা এলাকার মৃত নজির আহমদের পুত্র বলে জানা যায়।

বুধবার (২৪ নভেম্বর) ভোর ৪ টায় খানখানাবাদ ইশ্বরবাবুর হাঁটের পশ্চিম পার্শ্বে মিরা পোয়া মাজার সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসানোর জন্য
নামেন মু. সাহেল আহমদ। নদীতে ডুব দিয়ে ফের না উঠায় এলাকায় হৈচৈ পড়ে যায়। পরে এলাকাবাসী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে ফোন করলে একটি উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আব্দুর রহমান জানান, প্রতিদিনের মতো ভোরে সাঙ্গু নদীতে মাছ ধরার জন্য বেঁড়িবাধের পাশে জাল বসায় মু. সাহেল আহমদ। আজ ভোর ৪ টার দিকে ওই ব্যক্তি নদীতে জালের খুঁটি বসানোর জন্য নামলে পরে তাকে আর খুঁজে পাওয়া না গেলে স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। খবর পেয়ে টিম লিডার নুরুল বশর সহ একটি উদ্ধারকারী ডুবুরি টিম সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনাস্থল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে (২ টা ৩০ মিনিট) বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল বশর জানান, ‘সকাল থেকে আমাদের একটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের সাথে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি টিমও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। এখন জোয়ার ও স্রোতের প্রবল বেগের কারণে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। তিনি আরো বলেন স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net