1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেন্টমার্টিনে মঙ্গলবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

সেন্টমার্টিনে মঙ্গলবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার

দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে পরীক্ষামূলক পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাগর উত্তাল হওয়ার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন-কক্সবাজার দুটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসন। ওই সময় এ দুটি নৌপথে ১০টি জাহাজ চলাচল করেছিল। এর মধ্যে ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পর্যটক ওঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল জেটির মেরামতকাজ সরেজমিন পরিদর্শন ও তদারকির পাশাপাশি লোহার পাটাতন বসানোর ফলে এত দিন ধরে পর্যটকবাহী জাহাজগুলোকে ওই পথে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু করবে। এখন থেকে সেন্ট মার্টিনে ভ্রমণে আগ্রহীরা জাহাজের টিকিট সংগ্রহ করতে পারবেন।

জানতে চাইলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ বলেন, জাহাজ চলাচলের খবরে দ্বীপের মানুষের পাশাপাশি সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net