ঢাকা   ০৩:১১:৩৩ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা

হাতীবান্ধার দইখাওয়ার মৎস্য ব্যবসায়ী আলম বাদশা নিরাপত্তাহীনতায়, চোরাকারবারীর প্রতিবাদ করায় বিভিন্নভাবে হয়রানীর অভিযোগ

৯ম পর্ব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৫১৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাতীবান্ধার দইখাওয়ার মৎস্য ব্যবসায়ী আলম বাদশা চোরাকারবারীর প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ভোগছেন। লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া ৫নং ওয়ার্ডের স্থায়ীবাসিন্দা মৃত্যু. আব্দুল জব্বারের ছেলে আলম বাদশা একই এলাকার হুন্ডী ও মাদবদ্রব্য চোরাকারবারী বকতার হোসেনের ছেলে হুন্ডী মাইদুল ইসলাম, আজগার আলীর ছেলে রবিউল ইসলা ওরফে রবি ও ইয়াজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান। দীর্ঘদিন থেকে দইখাওয়া বিজিবি ক্যাম্পের একজন অসৎ বিজিবি’র কমান্ডার সাইদুল ইসলামের সাথে প্রতিরাতে লক্ষ টাকা কমিশনের বিনিময়ে হুন্ডীর মাধ্যমে কোটি কোটি টাকা ভারতে পাচার এবং ভারত থেকে গরু, ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা ও হিরোইন পাচার করে আসছিল। ওইসব ভারতীয় গরু ও মাদকদ্রব্য পাচারের সময় গরু ও ভারীদের পদদলিত হয়ে স্থানীয় কৃষকদের ধানক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। কিন্তু ওই হুন্ডী সিন্ডিকেটের হোতা মাইদুল ইসলাম গং কুখ্যাত ও ভয়ংকর হওয়ায় স্থানীয় কৃষকরা ভয়ে প্রতিবাদ করতে পারছিল না। এছাড়া এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং কৃষকদের ফসলের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন বিভিন্ন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হলে। যার তদন্ত শুরু হয়েছে। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে হুন্ডী মাইদুল ইসলাম লিখিত অভিযোগকারী আলম বাদশা, হারুন ও মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকীসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী মর্মে লোকমুখে জাহির করে বেড়াচ্ছে এরই এক পর্যায়ে গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মৎস্য ব্যবসায়ী আলম বাদশার পুকুরে মাইদুল ইসলাম গং শত্রুতাবশতঃ বিষ পুকুরে ঢেলে দিয়ে প্রায় ২৫ মন পোনা মাছ নিধন করেছে। এতে ক্ষতি হয় প্রায় আড়াই লক্ষ টাকা। এমন অমানবিক ঘটনায় এলাকাবাসীর মাঝে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অপরদিকে তাদের বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগ গুলো তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন ভোক্তভোগী আলম বাদশা। তিনি আরও জানান, বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি তাদের অবৈধ কর্মকান্ড বন্ধ এবং অবৈধভাবে অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার আয়ের উৎস খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি