1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫০ বছর পর তিতাসের নারান্দিয়া গ্রামে চেয়ারম্যান পেয়ে সর্বস্তরের জনগণের উল্লাস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

৫০ বছর পর তিতাসের নারান্দিয়া গ্রামে চেয়ারম্যান পেয়ে সর্বস্তরের জনগণের উল্লাস

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫৮৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়নর নারান্দিয়া গ্রামে ৫০ বছর পর চেয়ারম্যান পেয়ে গায়ে রং মেখে আনন্দ উল্লাস করেন নারান্দিয়া গ্রামবাসীসহ দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নারান্দিয়া গ্রামের কৃতি সন্তান আরিফুজ্জামান খোকা বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় এই উল্লাস করেন।

শনিবার বেলা ১১টায় উক্ত ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে একটি আনন্দ বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন গ্রাম ঘুরে পুনরায় আসমানিয়া বাজারে এসে শেষ।

তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ বলেন, একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান সালাউদ্দিনকে পরাজিত করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকাকে বিজয়ী করেছে ইউনিয়নবাসী। তাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ আজ আনন্দ মিছিল ও রং খেলে উল্লাস করেছে।

নারান্দিয়া গ্রামের জয়নাল আবেদিন (৬৫) বলেন ৫০ বছর পর আমাদের গ্রামে চেয়ারম্যান পেয়েছি তাই বিজয় মিছিল করতেছি। ইউনিয়নের কাচারি বাজার এলাকার নুরনবী বলেন ইউনিয়নবাসী পরিবর্তন চেয়েছে আজ পরিবর্তন হয়েছে তাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ বিজয় মিছিল ও আনন্দ উল্লাস করছে।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা যাতে নারান্দিয়া ইউনিয়নে অব্যাহত রাখতে পারি এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net