ঢাকা   ১২:০১:৩০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

বদরুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) ;;
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা থানাধীন রায়পুর এলাকা থেকে আনুমানিক ৩ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৭। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মান্নান উপজেলা খোর্দ্দ গহিরা মৃত ছালেহ আহম্মদের পুত্র। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় থেকে অভিযান পরিচালনা করলে ধৃত আব্দুল মান্নানকে আটক করে। এসময় বসত ঘরের খাটের নীচে দুইটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্নান জানায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে সাগর পথ ব্যবহার করে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি