ঢাকা   ১০:১৭:১৭ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

একাউন্ট অপেনিং ক‍্যাম্পেইনে ইসলামী ব‍্যাংক বাংলাদেশ লিঃ নবীনগর শাখার প্রথম স্থান অর্জন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধান কার্যালয় কর্তৃক ২৪ অক্টোবর- ১১ নভেম্বর একাউন্ট অপেনিং স্পেশাল ক্যাম্পেইনে কুমিল্লা জোনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শাখা প্রথম স্থান অর্জন করায় পুরস্কার প্রদান করা হয়‌।

সোমবার (২২ নভেম্বর) নবীনগর শাখা কার্যালয়ে এ কৃতিত্ব পুরস্কার প্রদান করা হয়। নবীনগর শাখায় একাউন্ট অপেনিং কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন শাখার কর্মকর্তা রবিউল হোসাইন রবি।

কৃতিত্ব পুরস্কার প্রদান করেন, কুমিল্লা জোনের জোনাল হেড মোঃ মাহবুব আলম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর শাখার প্রধান মোঃ শহিদুল্লাহ এভিপি, ম্যানাজার (অপারেশন) ও জোনাল অফিস থেকে আগত অতিথিবৃন্দ।

রবিউল হোসাইন রবি বলেন, এ পুরস্কার প্রাপ্তি আমাকে কাজে আরো অনুপ্রেরণা যোগাবে। সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি