1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক মাস ১০দিন পর রাউজান থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করলেন র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

এক মাস ১০দিন পর রাউজান থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করলেন র‌্যাব

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার

এক মাস ১০দিন পর চট্টগ্রামের রাউজান থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল(৮)কে উদ্ধার করেছে র‌্যাব-৭।গতকাল শনিবার র‌্যাব তাদের উদ্ধার করেন লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়ন থেকে। এ ঘটনায় অপহরণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা হলেন, চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা গ্রামের সুভাষ শীলের স্ত্রী লাকী শীল, লোহাগাড়ার পুটিভিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তম দাস, ৪ নম্বর ওয়ার্ডের পলাশ শীল।জানা যায়,
উপজেলার ডাবুয়া ইউনিয়নের শীলপাড়ার প্রবাসী মিন্টু শীলের দুই মেয়ে ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নিঝুম শীল স্কুলে যাওয়ার সময় তার প্রতিবন্ধী ছোট বোন ঋতিকা শীলকে সঙ্গে নিয়ে বের হয়ে নিরুদ্দেশ হয়।গত ২৮ সেপ্টেম্বর তার দুই বোন নিরুদ্দেশ হয়।নিখোঁজ হওয়ার একদিন পর ২৯ সেপ্টেম্বর রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের চাচা ঝন্টুশীল। দুই বোন নিখোঁজ হওয়ার পর তাদের পার্শ্ববর্তী ও স্থানীয় ইউপি সদস্য মিঠু শীল তাদের সন্ধ্যানের তৎপর ছিলেন। গত রাতে মেম্বার মিঠু শীল জানায়, র‌্যাবের একটি দল নিখোঁজ দুই বোনের দু’চাচাকে সঙ্গে নিয়ে গেছে উদ্ধারের জন্য।তিনি জানতে পারে দুই বোনকে র‌্যাব লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়ন থেকে উদ্ধার করে নিয়ে আসছে। ভুক্তভোগীর বরাতে র‌্যাব জানায়, সুভাষ শীলের ছেলে সৌদি প্রবাসী রকি শীল তার মায়ের পরামর্শে স্কুলছাত্রী ও তার বোনকে অপহরণ করে উত্তম দাসের বাড়িতে আটকে রাখা হয়। এ ঘটনায় রাউজান থানায় জিডি ও র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পে অভিযোগ করে স্কুলছাত্রীর পরিবার। এক মাস ১০দিন পর তাদের উদ্ধার করে র‌্যাব। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, স্কুলছাত্রীদের চাচা ঝন্টুশীর রোববার চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net