1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিন্ধান্ত অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিন্ধান্ত অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত দিয়েছে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটি, এছাড়াও জ্বালানী তেলের দাম বৃদ্ধি ইস্যুতে অতিরিক্ত ভাড়া আদায়কারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

১৪/১১/২১খ্রিঃ (রবিবার) জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত দেয়া হয়।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

জেলার সার্বিক বিষয়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, স্থানীয় নির্বাচনের আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net