1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যুতে খুটাখালীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যুতে খুটাখালীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার

দুর্বৃত্তের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার অবশেষে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

রোববার (৭ নভেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইতোমধ্যে খবরটি ছড়িয়ে পড়লে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ফরিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা খুটাখালী বাস ষ্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। ঘন্টা ব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তাৎক্ষনিক এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থান নেয়। পরে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের হস্তক্ষেপে অবরোধ কর্মসুচী তুলে নেয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টার দিকে কক্সবাজার লিংকরোডে দুর্বৃত্তের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হন।

ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net