1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাটে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

কবিরহাটে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইত্যেমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আনন্দগণ পরিবেশে নিজ-নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার মনিরুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্যমতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ৭জন, ধানসিঁড়িতে ১১, বাটাইয়াতে ৫, সুন্দলপুরে ৪, ধানশালিকে ৫, চাপরাশিরহাটে ৫ ও ঘোষবাগ ইউনিয়নে ৯জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ নভেম্বর মনোনয়নগুলো যাচাইবাছাই, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ৭ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিকেল সাড়ে ৩টায় ব্যাপক উৎসাহ, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় নেতাকর্মীদের আনন্দ র‌্যালী নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল খান প্রকাশ কামাল কোম্পানী, সুন্দলপুর ইউনিয়নের নুরুল আমিন রুমি ও চাপরাশিরহাট ইউনিয়নের মহিউদ্দিন টিটু নেতাকর্মীদের নিয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদেন ইউনিয়নকে মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net