1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তিতাসে বিএনপির সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তিতাসে বিএনপির সমাবেশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসে সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা কড়িকান্দি মোল্লা সুপার মার্কেট এর সামনে এ সমাবেশ করা হয়।

উক্ত সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূঁইয়া, সহসভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, মেহেদি হাসান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রুবি ইসলাম, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জরিম সওদাগর, উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল খায়ের টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান আদিল ও ছাত্র দলের সভাপতি মাঈনুদ্দিন খসরু প্রমুখ।

এ ছাড়া আরও এসময় উপস্থিত ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net