1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রিহাবুল আলমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

খুটাখালীতে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রিহাবুল আলমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার

আগামী ২৬ ডিসেম্বর চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির নির্বাচন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের তরুন মুখ, সর্বস্তরের জনগণের সুপিরিচিত খুটাখালী মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক মেম্বার কামাল হোসেনের সুযোগ্য সন্তান মুহাম্মদ রিহাবুল আলমের সমর্থনে ৫ ও ৯নং ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ ও প্রচারনা চলছে।

এসময় চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রিহাবুল আলম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমি গণমানুষের সেবক হতে চাই। এজন্য আপনাদের দোয়া নিতেই এলাকায় এসেছি। আপনাদের ভালবাসা নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছি।

আমার ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত, আমি আমার অবহেলিত খুটাখালীকে আলোকিত করতে চাই। আমি নির্বাচিত হলে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে কাজ করে যাবো।

তিনি বলেন, আপনাদের সমর্থন ও ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনাদের ভালবাসা, সমর্থন দিলে আমি আগামীতে চেয়ারম্যান পদে বিজয়ী হবো ইনশাল্লাহ।

গণসংযোগকালে ৫নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানায়, রিহাবুল আলম ভাল ছেলে। সে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন করতে পারবে।

ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা জানায়, রিহাবুল আলম খুব ভাল ও যোগ্য ছেলে। তার যোগ্যতার কারণে সে চেয়ারম্যান হওয়ার উপযুক্ত রাখে। তার শখ হয়েছে জনপ্রতিনিধিত্ব করার জন্য। রিহাবুলকে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রিহাবুল আলম এলাকার উন্নয়নে কাজ করার জন্য সেবক হতে চাই। আমাদের এলাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। রিহাবুল আলম চেয়ারম্যান হলে অবশ্যই অনেক উন্নয়ন হবে।

জনসংযোগকালে এলাকার মুরুব্বী,যুবকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net