1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী পুর্নগ্রামে চলছে বন ধ্বংসের মহোৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

খুটাখালী পুর্নগ্রামে চলছে বন ধ্বংসের মহোৎসব

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৭১ বার

কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধিন পুর্নগ্রাম বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতি রাতে পাচার হচ্ছে কোটি টাকার কাঠ।

সংরক্ষিত বনাঞ্চল থেকে শুরু করে সামাজিক বনায়নও রেহাই পাচ্ছে না। পাচারকারীদের সঙ্গে যোগসাজশ স্থানীয় বন বিট কর্মকর্তারাও জড়িয়ে পড়েছেন কাঠ পাচারে।

অনুসন্ধনে জানা যায়, পুর্নগ্রাম বনবিটের গামারিঘোনা গর্জন বাগান এলাকায় সরকারি অর্থায়নে সৃজিত বাগান ধ্বংসের পাশাপাশি ব্যাহত হচ্ছে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচি। পুর্নগ্রাম বন বিট থেকে প্রতিরাতেই চলছে কাঠ পাচারের মহোৎসব। বন বিট ও থানা পুলিশের নামে প্রতিরাতে লাখ টাকার চাঁদা আদায় করা হচ্ছে।

পার্বত্য এলাকা ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও বগাচড়ির বিভিন্ন ইটভাটায় পোড়ানো হচ্ছে পাচার হওয়া বনাঞ্চলের মূল্যবান কাঠ।

পাচার হওয়া কাঠগুলোর মধ্যে রয়েছে- আকাশমণি, জাম, সেগুন, গামারি, কড়ই ও গর্জনসহ নানা প্রজাতির গাছ। বাদ যাচ্ছে না বাঁশ ঝাড়ও। দিনে এসব গাছ কেটে রাতভর তা পাচার করা হয়। রাত যত গভীর হয় পাল্লা দিয়ে ততই বাড়তে থাকে কাঠ পাচারের উৎসব।

অনুসন্ধনে আরো জানা যায়, চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এসব কাঠ পাচার করেন কালাপাড়ার কাঠ পাচারকারী সিন্ডিকেটের মুল হোতা আরফাতুর রহমান প্রকাশ সোনা মিয়া ও সিরাজ। ঐ সিন্ডিকেটের কাছে জিম্মি এলাকাবাসী। তাদের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

সরেজমিন পুর্নগ্রাম বন বিটের বিভিন্ন বনায়নে দেখা যায়, বন বিটের মিয়া, হেডম্যান কাঠ পাচারের গাড়ির পাস দিচ্ছেন। এসব চাঁদা আদায়ে এলাকায় ইজারার ভিত্তিতে স্থানীয় কালেক্টর নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বন বিভাগের বিশেষ টহল বাহিনী (স্পেশাল নামে পরিচিত)’র নামেও মোটা অংকের চাঁদা তোলা হচ্ছে।

ইটভাটায় জ্বালানি কাঠ সরবরাহকারী সোনামিয়া বলেন, ঘাটে ঘাটে চাঁদা না দিলে গাড়ি পার হয় না। আবার কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের বাইরে গিয়েও ব্যবসা করা যায় না। এখানে আমাদের বসতি প্রায় ২০-৩০ বছরের। আমাদের লাগানো গাছ কাঠতেও প্রতি বছর বিট অফিসকে চাঁদা দিতে হয়। না হলে উচ্ছেদ হতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সামাজিক বনায়নের লট ক্রেতা এক ব্যবসায়ী বলেন, নিলামে বাগান ক্রয় করে সরকারি কোষাগারে টাকা জমা এবং নিয়ম মেনে গাছ কাটলেও বনবিট ও রেঞ্জ কর্মকর্তাকে ঘুষ দিতে হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনবিট ও রেঞ্জ অফিস রাখা হয়েছে বনায়ন রক্ষার জন্য। কাঠ চোরের সঙ্গে যোগসাজশে কাঠ পাচার করে বন ধ্বংস করার জন্য নয়।

তিনি আরো বলেন, সব সড়কে শীতকালীন বিশেষ টহল টিম (স্পেশাল টিম) সক্রিয় করা হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net