1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের উর্বর জনপদ রাউজান প্রবাসীদের পাশে থাকবে রাউজান সমিতি আল আইন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চট্টগ্রামের উর্বর জনপদ রাউজান প্রবাসীদের পাশে থাকবে রাউজান সমিতি আল আইন

শাহাদাত হোসেন, রাউজানঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার

চট্টগ্রামের উর্বর জনপদ প্রবাসী রাউজানবাসীর পাশে থাকবে রাউজান সমিতি আল আইন। রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আরব আমিরাতের আল আইনে রাউজানের প্রবাসীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সমিতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসী রাউজান বাসির কল্যাণে কাজ করা,উন্নয়নের মডেল রাউজানকে বিদেশের মাটিতে উপস্থাপন করা,নিরাপত্তা সহ সামাজিক,পারিবারিক ও ব্যক্তিগত উন্নয়নে রাউজানবাসীকে উদ্বুদ্ধ করা। সুখী-সমৃদ্ধ রাউজান গড়ার পথে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে একযোগে কাজ করা। তাছাড়া বিদেশের মাটিতে শৃঙ্খলাবোধ বজায় রাখা, আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রবাসী রাউজানবাসী হিসেবে পরস্পরের প্রতি সহনশীল ও শ্রদ্ধাবোধ বজায় রাখা সমিতির লক্ষ্য-উদ্দেশ্য বলে নব গঠিত হবে কমিটি উল্লেখ করেন।গঠিত আহবায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্মানিত করা হয়েছে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী (এমপি)কে।আল আইন অঞ্চলের রাউজান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ইউনুস মিয়া চৌধুরীকে আহবায়ক,ব্যবসায়ী মোঃ সোলায়মানকে ও মোহাম্মদ আইয়ুবকে যুগ্ন আহবায়ক,মোঃ মফিজুল হককে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে আল আইন অঞ্চলের শেখ ফরিদ আহাম্মদ (সিআইপি)। ব্যবসায়ী ফরিদ আহমেদ তালুকদার, শেখ আহমদ, আব্দুল হালিম, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইরফানুল হক, ইকবাল হোসাইন, মোহাম্মদ রাশেদ, শাহাদাত হোসেন, কুতুবউদ্দিন, মোঃ গোফরান, আবু সৈয়দ, মোহাম্মদ সেলিম উল্লাহ,জাহেদ হোসেন (রাজু) কে ।অচিরেই এ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের আহবায়ক ইউনুস মিয়া চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net