1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি, রানার্সআপ বৈশাখী টিভি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

চট্টগ্রামের মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি, রানার্সআপ বৈশাখী টিভি

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টিসিজেএ-কেএসআরএম সুবর্ণজয়ন্তী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল গাজী টিভি। শুক্রবার (১২ নভেম্বর) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাজী টিভি এবং বৈশাখী টিভি। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ১-১ গোল হওয়ায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথে বৈশাখী টিভিকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে গাজী টিভি। রানার্সআপ হয় বৈশাখী টেলিভিশন। টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে মনোনীত হন বৈশাখী টিভির হুমায়ন মাসুদ। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারে মনোনীত হন গাজী টিভির দেবাশীষ বড়ুয়া দেবু। সেরা গোলরক্ষকের পুরস্কার পান গাজী টিভির সুজিত সাহা। টুনামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান গাজী টিভির সুবল বড়ুয়া। ফাইনাল খেলায় রার্নারআপ ট্রফি বৈশাখী টেলিভিশনের অধিনায়ক নাঈমুল ইসলামের হাতে তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবুর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, এসএ গ্রুপের জেনারেল ম্যানেজার দিদারুল আলম, এশিয়ান স্পেশালিস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থা সদস্য সুমন দে, এডজুডিকেডর সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী আকবর, সদস্য সচিব আশরাফুল আলম মামুন, টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বাবুসঅহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net