1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে ১৪০লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের রাউজানে ১৪০লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার

চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে ১৪০ লিটার পাহাড়ী চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযানে তাদের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইমাম গজ্জালী কলেজ ফটক থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই মাদক ব্যবসায়ী হলেন হাটহাজারী নন্দীর হাটে বসবাসরত প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে মো. মাসুম হোসেন (৪২), রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মো. ইউসুফ নবীর ছেলে জাহেদুল ইসলাম (৩১)। পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটের সময় জাহেদকে ২০ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়। আধঘন্টা পর ১২০ লিটার মদসহ মাসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ হাটহাজারী ও ফটিকছড়ি থানার মাদক মামলার আসামী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ১৪০ লিটার মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net