1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বায়েজিদে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী রুবেল গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

চট্টগ্রাম বায়েজিদে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী রুবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ বার

চট্টগ্রাম নগরির বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে দেশীয় একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবাসহ মো. রুবেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গা থানার সুলতান আহমেদের ছেলে।

রুবেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধ করতেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রুবেল একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, পাহাড় ও খাস জমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রুবেলের বিরুদ্ধে তিনটি মামলার বিচারকাজ চলছে।

এ ছাড়া রৌফাবাদ এলাকায় কিশোর গ্যাং লিডার সাগরসহ মিলে কিশোর গ্যাং পরিচালনা করে রুবেল। এর আগেও রুবেল বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌফবাদ এলাকা থেকে মো. রুবেলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পরে রুবেলের দেওয়া তথ্যে মতে, তার বসত ঘর থেকে একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net