1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

চৌদ্দগ্রামে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ হাজার ইয়াবা ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৭), তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ৩৩০০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো: কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলি পাড়া গ্রামের আব্দুল গফুরের চেলে মোহাম্মদ হোসেন (২৮) ও একই থানার জাদিমুড়া গ্রামের নূর আহম্মদের ছেলে মো: নজু মোল্লা (২৫)। সোমবার (১ নভেম্বর) দুপরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net