1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সুজাতপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ৪১৬ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামে সুজাতপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ৪১৬ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪১৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘সুজাতপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে শুক্রবার বিকালে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে ৪১৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুজাতপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক আবু জুয়েল মজুমদার, সাংগঠনিক সম্পাদক শিপন আরেফীন ও সহ-সভাপতি রফিকুল ইসলাম মাঝীর সার্বিক দিক নির্দেশনায়, প্রচার-প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক নাসিম হিজাযী রিফাতের সঞ্চালনায় সম্মাননা স্বারক প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাসুদা কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জামাল উদ্দীন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আতিকুর রহমান খান খোকন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম ও চৌদ্দগ্রাম অনলাইন টিভির নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. এমদাদ উল্লাহ্, সাংবাদিক আনিসুর রহমান, এম এ আলম।

চৌদ্দগ্রাম হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. মো: জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সুজাতপুর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, নিজাম উদ্দীন মাঝী, মাওলানা মো: ইব্রাহিম, প্রবাসী আব্দুল হান্নান, সেলিম ড্রাইভার, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক এ কে আজাদ রাসেল ও মো: রুবেল হোসেন রানা।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুজাতপুর সমাজ কল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, সহ-সভাপতি মোস্তফা মোমিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির প্রধান এসএম আইউব আলী, সহ-প্রচার সম্পাদক এমদাদ শাওন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক সৈকত, দপ্তর সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মামুন, সমাজ কল্যাণ পরিষদের সদস্য সাইফুল ইসলাম, মোবারক হোসেন সেলিম, মো: রাশেদ, মো: রকি মজুমদার, মো: সোহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net