জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে লাকসামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালিয়ে দুই জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। (২ নভেম্বর) মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন নোয়াপাড়া এলাকার সতিন্দ্র চন্দ্র সরকার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিধান চন্দ্র ভৌতিক বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে লাকসাম থানায় অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের সতিন্দ্র চন্দ্র সরকার ও হারাধন চন্দ্র সরকার তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের চলে আসছে। গত মঙ্গলবার সতিন্দ্র চন্দ্র সরকার ও তার ছেলে সুধন চন্দ্র ভৌতিক তাদের নামীয় বিক্রিত সম্পত্তি ক্রেতাকে পরিমাপ করে দখল বুঝাইতে যায়। এসময় একই গ্রামের মৃত দেবেন্দ্র সরকারের ছেলে হারাধন চন্দ্র ও তার ছেলে কিশোর চন্দ্র সরকার, সুকুমার চন্দ্র সরকার ছেলে মাধব চন্দ্র সরকার, কেশব চন্দ্র সরকার ও সুভাষ চন্দ্র সরকার ছেলে জয় চন্দ্র সরকারসহ স্থানীয় অপরিচিত কয়েকজন লাঠিসোটা নিয়ে জমি সংক্রান্ত বাঁধা দেয়।এসময় সতিন্দ্র চন্দ্র সরকার তার ছেলে সুধন চন্দ্র ভৌতিক জিজ্ঞেসা করলে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা ওই বাড়িতে গিয়ে সতিন্দ্র চন্দ্র সরকার ঘর ভাঙচুর ও ১ নারীকে আহত করে তারা। বাড়ির স্বজনরা আহত ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী সতিন্দ্র চন্দ্র সরকার ও বিধান চন্দ্র ভৌতিক জানান. পৈত্রিক বাড়ির সম্পত্তির মালিক আমরা এ সম্পত্তি মালিক দাবি করে বিভিন্ন সময় আমাদের উপর নির্যাতন চালায়। সম্পত্তি বিরোধ জের ধরে স্থানীয় ভাবে বিচার সালিশও হয়েছে। তারা সালিশ ধরবার অমান্য করে আমাদের পরিবারের উপর জোর জুলুম করে। গত মঙ্গলবার দুপুরে আমাদের বিক্রয় করা সম্পত্তি ক্রয় করা ব্যক্তিকে বুঝাতে গেলেই হারাধন চন্দ্র সরকারসহ প্রায় ১০ জনের একটি দল আমাদেরকে পিটিয়ে আহত করে
বাড়িতে গিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে তারা। হামলাকারীরা বাড়ির জমি দাবি করে প্রাণ নাশক হুমকি প্রদান করে। এ বিষয় স্থানীয় ব্যক্তিদেরকে জানালে তারা আইনের সহযোগিতা নিতে বলেন,তাই আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ পেয়ে লাকসাম থানার এস আই কিশোর কুমার সঙ্গে থাকা পুলিশের সদস্যরা ঘটনাস্থল এসে পরিদর্শন করেন।
এ ব্যাপারে হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে হারাধন চন্দ্র সরকারসহ অভিযুক্ত ব্যক্তিরা বলেন. আমার পিতা নিলাম সূত্রে ওই সম্পত্তির মালিক। আমাদের হয়রানি করার জন্য সতিন্দ্র চন্দ্র সরকার ও তার দুই ছেলেরা এ নাটক সাজিয়েছেন। মৃত ধিনেশ সরকারের স্ত্রী খুখী সরকার ঘরে বিদ্যুৎ মিটার লাগাতে গেলে সুধন চন্দ্র ভৌতিক ও তার ভাই মিলে মহিলার উপর হামলা চালিয়ে আহত করে।
(৪ নভেম্বর) বৃহস্পতিবারে লাকসাম থানার পুলিশ এস আই কিশোর কুমার মুঠোফোনে বলেন, খুখী সরকার নামে এক বিধবা মহিলা ঘরে বিদ্যুৎ মিটার স্থাপন নিয়ে ও তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সমাধানের জন্য দুই পক্ষের লোকজন কে বলা হয়েছে। যদি না হয় তাহলে আদালতের মাধ্যমে যাবে।