1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

ডেমরায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

ডিএমপি’র গোয়েন্দা (লালবাগ) বিভাগের অভিযান

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার

রাজধানীর ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ইয়াবা বড়ি বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডেমরার ডগাইর বাঁশেরপুল এলাকায় বসবাসরত ভোলার চরফ্যাশন থানার জিন্নাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহিন (৪৬), কক্সবাজারের টেকনাফ থানার জিম্বংখালি গ্রামের মো. খোরশেদ আলম (১৯) ও ফেনীর সদর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত মহিম চন্দ্র চক্রবর্তীর ছেলে গোবিন্দ চক্রবর্তী (৩৮)। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার জিম্বংখালি গ্রামের মো.সৈয়দ আলমের ছেলে মো. ইসহাক পলাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বুধবার রাতেই পলাতক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা (লালবাগ) বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার ৩ মাদক চোরাকারবারি পলাতক ইসহাকের সঙ্গে যোগসাজস করে ডেমরা ও আশাপাশের এলাকায় ইয়াবা বড়ি সরবরাহ ও বিক্রি করে আসছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net