1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৪ বার

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক নারী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার বরাত দিয়ে গুলশান থানা–পুলিশ বলেছে, সম্প্রতি এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। গত আগস্টে শাকিল ওই নারীকে বিয়ে করার কথা বলে গুলশানের একটি আবাসিক হোটেলে দেখা করেন। সেখানে তাঁদের মধ্যে সম্পর্ক হয়। পরে সেপ্টেম্বরে একই হোটেলে তাঁরা দেখা করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি।

পুলিশ উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘শাকিল আহমেদকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর এখন ডাক্তারি পরীক্ষা করা হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে শকিল আহমেদের মুঠোফোনে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net