1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

নবীনগরে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে উপজেলা বিএনপি ও তৃণমূল বিএনপি নেতাকর্মীদের একটি অংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নবীনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিএনএফ নেতা বিতর্কিত জেলা বিএনপি’র আহবায়ক জিল্লুর রহমান তার একক সিদ্ধান্তে মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলা ও তৃণমূলের সাথে আলোচনা ছাড়াই নবীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে বলে দাবি করেন।

কেন্দ্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে ঘোষিত আহবায়ক কমিটিতে দল থেকে বহিস্কৃত মহিলা বিষয়ক সম্পাদক মোছেনা বেগম ও জাপা নেতা আবুল কালাম আজাদসহ অনেক বিতর্কিতরা স্থান পেয়েছেন। উক্ত ৩১ সদস্য কমিটিতে স্থান পাওয়া ২২ জন সদস্যই ঢাকায় অবস্থান করছে। এ কমিটিতে উপজেলার সাবেক কমিটির অনেক ত্যাগী নেতাদের কোন মূল্যায়ন করা হয় নাই।

নেতারা নবীনগর বিএনপিকে ধ্বংস করার পায়তারায় বিতর্কিত ও দলের জন্য যাদের কোন অবদান নেই এমন ব্যক্তিদের অন্তর্ভূক্ত করায় এর প্রতিবাদ ও কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের জোর দাবি জানান।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফোরকানুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক মুকুল, সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুকুল, আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net