1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে জন্মসনদ নিবন্ধন ও সংশোধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

নোয়াখালীতে জন্মসনদ নিবন্ধন ও সংশোধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার

নোয়াখালীতে জন্ম সনদ নিবন্ধন ও সংশোধনের মত নাগরিক সেবা নিতে হয়রানীর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী ১০০ টাকা করে ফ্রী দেওয়ার কথা থাকলেও কিন্তু এখানে প্রতিটি জন্ম সনদ নিবন্ধন ও সংশোধনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা। আবার টাকা দিয়ে কমানো ও বাড়ানোর যায় বয়স। এতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। প্রতি নিবন্ধনের জন্য ৫০০ আর সংশোধনের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা দিতে হয়। টাকা না দিলে দেখা দেয় কৃত্রিম সার্ভার সমস্যা। অপেক্ষা করতে হয় মাসের পর মাস।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ শ্রেনী পর্যন্ত ইউনিক আইডি ও প্রেফাইল তৈরীর জন্য শিক্ষার্থীদের থেকে তথ্য চেয়েছে সরকার। জন্ম সনদের ত্রুটি সমাধানের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের চাপে এখন হিমশিম খাচ্ছে ইউনিয়ন পরিষদ। এ সুযোগে অতিরিক্ত টাকা আদায় করছে ইউনিয়ন পরিষদ।

জেলার সোনাপুর ইউপি সচিব আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দবী করেন। হঠাৎ জন্ম সনদ নিবন্ধন ও সংশোধন বেড়ে যাওয়ায় গড়ে উঠেছে দালাল, ইউপি সচিব আর চেয়ারম্যানের সমন্বয়ে সিন্ডিকেট।

এ বিষয়ে সোনাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আব্দূল হান্নানের কাছে জানতে চাইলে তিনি
নিজেকে নির্দোষ দাবী করে বলেন, দালালরা টাকা নেয়,দোষ পড়ে সচিবের।

সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, তার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net