1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে একইদিনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বাঁশখালীতে একইদিনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪১৪ বার

বাঁশখালীতে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নের বলে জানা যায়। সোমবার পানিতে পড়ে নিহত দুই শিশু হলো- বৈলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলছড়ির আবদুল হালিমের কন্যা মোছাম্মৎ ওয়াজিহা (২) ও সরল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের লোকমান হাকিমের ছেলে আবরার হাকিম (২)।

পানিতে পড়া এ দুই শিশুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৈলছড়ির আমির পাড়ায় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মোছাম্মৎ ওয়াজিহা (২) নামে এক শিশুটি। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু ওয়াজিহার পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি খেলতে গিয়ে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হাকিমের ছেলে আবরার বাড়ীর উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ ফাতেমা রূদবা জানান, সম্প্রতি বাঁশখালীতে পুকুরে পড়ে বেশকিছু শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনদের অসচেতনতার কারণে এভাবে পুকুরে ডুবে শিশু মৃত্যুর হার বাড়ছে। পরিবারের লোকজন একটু সচেতন হলে এমন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

হাসপাতাল সূত্রে আরো জানা যায়, বিগত এক সপ্তাহে ৫ জন শিশু মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net