1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ধান ক্ষেত থেকে বন্যহাতির মৃত দেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঁশখালীতে ধান ক্ষেত থেকে বন্যহাতির মৃত দেহ উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি,
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায়।শুক্রবার (১২ নভেম্বর) সকালে পূর্ব চাম্বল ছোট বিল নামক পাহাড়ি এলাকায় ধান ক্ষেতে এই বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভোরে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়াসহ একটি টিম ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জকর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কেন, কিভাবে হাতিটি মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে হাতিটি মারা যায়। মৃত ওই হাতির শরীরে বাহ্যিক কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সঠিক তদন্ত করার জন্য উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসকে অবগত করা হয়েছে। তারা আসলে হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া জানান, আমরা টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করি। কিভাবে হাতিটি মারা গেল তা বলা যাচ্ছে না। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানান ওই কর্মকর্তা।ছবিঃ জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত মৃত হাতির ছবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net