1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

বাঁশখালীতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সহিংসকারীদের বিরুদ্ধে সরকার কতৃক জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সম্প্রতি রক্ষার প্রত্যায়ের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ করেছে বাঁশখালী হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও গণসমাবেশ পালন করা হয়। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের পক্ষ থেকে বাঁশখালীতে পুজা মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সঠিক বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাঈদুজ্জামান চৌধুরীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় বাঁশখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ।

এতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য নীল কন্ঠ দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার শীল, উপজেলা বৌদ্ধ সমিতির সহ সভাপতি ভূপাল বড়ুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি লায়ন শেখর দত্ত, পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি টুটুন চক্রবর্তী, প্রদীপ গুহ, সাধারণ সম্পাদক উত্তম কারন, ঝুন্টু কুমার দাশ, দিলিপ দত্ত, মুনমুন দত্ত, ছোটন গুহ,অমৃত কারন সজল তালুকদার শীব শংকর শানু, সুমন দাশ, দিপু সেন সহ প্রমুখ।

এ সময় বক্তারা বাঁশখালীতে পুজামন্ডপে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং সারাদেশে সাম্প্রদায়িক সহিংসকারীদের বিরুদ্ধে সরকার কতৃক জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net