1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১৮ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশখালী ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সভাপতি ড.জমির উদ্দিন সিকদার।
গত বুধবার ( ৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটির আগামী  ২৮ এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে সংবিধান সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
গভর্নিং বডিতে সভাপতি-সদস্য সচিব ছাড়া মোট ৪ জন সদস্য থাকবেন। পদাধিকার বলে কলেজ অধ্যক্ষ হবেন সদস্য সচিব। তাছাড়া কলেজের প্রতিষ্ঠাতার মধ্য থেকে একজন সদস্য হবেন, যিনি সভাপতি কর্তৃক মনোনীত হবেন। বাকি আরেকজন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত হবেন।
এ ব্যাপারে জানতে চাইলে ড. জমির উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত সংক্রান্ত বিষয়টি আমাকে চিটি দিয়ে জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও  চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সভাপতি ড.জমির উদ্দিন সিকদারকে কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীরা সহ বাঁশখালীর সর্বস্তরের লোকজন ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net