1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তি কক্সবাজার এর শিশু শিখনকেন্দ্র পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মুক্তি কক্সবাজার এর শিশু শিখনকেন্দ্র পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০৪ বার

মুক্তি কক্সবাজার এর শিশু শিখনকেন্দ্র পরিদর্শন করেছেন ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, আজ সোমবার (০১ নভেম্বর ২০২১) তিনি উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১ইস্ট এর সুচনা শিশু শিখন কেন্দ্র-১, ২ ও ৩ পরিদর্শন করেন।

শেলডন ইয়েট এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই প্রতিনিধিদল শিখন কেন্দ্রে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।

প্রতিনিধিদল এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের সাথে কথা বলেন, তাঁরা শিখন কেন্দ্রসমূহে অবস্থান করে শিশুদের শ্রেণীকার্য ও মায়ানমার কারিকুলামের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন, শিখন কেন্দ্রের পরিদর্শন খাতায় প্রশংসাসূচক মন্তব্যসহ স্বাক্ষর করেন প্রতিনিধি দলের প্রধান শেলডন ইয়েট।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ ডেপুটি প্রতিনিধি, কক্সবাজার অফিসের সিএফও, এডুকেশন ম্যানেজার, ইমার্জেন্সি ম্যানেজার, ইমার্জেন্সি স্পেশালিস্ট, কমিউনিকেশন স্পেশালিস্ট, এডুকেশন অফিসার, মুক্তি কক্সবাজার এর শিক্ষা কর্মসূচির ফোকাল পার্সন কিসওয়ার তাবাসসুম এবং প্রকল্প সমন্বয়কারী শান্তনু শেখর রায়।

উল্লেখ্য, ইউনিসেফের সহায়তায় মুক্তি কক্সবাজার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে।

সংস্থাটি এই প্রকল্পের মাধ্যমে ৯ টি ক্যাম্পে ৫২০ টি শিশু শিক্ষা কেন্দ্র (এলসি) প্রতিষ্ঠা করেছে যা ৪৬৯৯০ রোহিঙ্গা শিশুকে বার্মিজ শিক্ষার সুযোগ পেতে সহায়তা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net