1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে অস্ত্রসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

রাউজানে অস্ত্রসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার

রাউজানে অবৈধ অস্ত্রসহ ব্যবসায়ী ও দুর্ধর্ষ ডাকাত মোঃ রিয়াজ উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত্রে রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা এস আই জয়নাল আবেদীন এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর তল্লাশি করে লুঙ্গির কোমড়ের পিছনে গোজানো কালো পলিথিন দিয়ে মোড়ানো একটি দেশীয় তৈরি অস্ত্র( এলজি) ও পাঁচ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। ধৃত আসামী মোঃ রিয়াজ উদ্দিন নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রফিক সওদাগরের বাড়ি মৃত নাছির উদ্দিনের ছেলে।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুণ জানায়,আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে উক্ত অবৈধ অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্য নিজের কাছে রেখেছে মর্মে স্বীকার করে।তাঁর বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে। বুধবার দুপুরে ধৃত আসামির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net