1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে উৎসবমুখর পরিবেশে আমন ধান কাটা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

রাউজানে উৎসবমুখর পরিবেশে আমন ধান কাটা শুরু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার

রাউজানে ফসলী মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন-আমন ধান।ঘরে,পথে,ঘাটে,মাঠেও রং ছড়াচ্ছে সোনালি আমন ধান।পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার রাউজানে আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষক-কৃষাণীর মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।এখন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আমন ধান কাটা।ধান কেটে ঘরে আনা, মাড়াই করা ও রোদে শুকিয়ে গোলায় তোলার কাজ করেছে কৃষক- কৃষাণীরা। এবার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১১ হজার ৮শত ৭০ হেক্টর ফসলী জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃন্দাবনপুর, বৃকবানুপুর,বানারস,জানিপাথর, গলাচিপা,এয়াছিন নগর,গর্জনিয়া উত্তর সর্তা, হলদিয়া হচ্ছার ঘাটসহ বিভিন্ন উঁচু এলাকার ফসলী জমিতে পাকা আমন ধান কাটা শুরু করেছে কৃষকেরা।উপজেলার অন্যান্য নিচু এলাকায় এখনো ফসলী জমিতে আমন ধান পাকেনি।আমন ধান পাকতে আরো একমাস সময়ের প্রয়োজন হবে বলে এলাকার কৃষকেরা জানান।হলদিয়া বৃন্দাবনপুর এলাকার কৃষক নুরুল আলম বলেন, আমন ধানের মৌসুমে ২একর ফসলী জমিতে আমন ধানের চাষাবাদ করতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা।তবে ফলনও ভাল হয়েছে।খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভ হবে বলে আশ করছি।চিকদাইরে কৃষক জাহাঈীর আলম বলেন তিন একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে।বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার আমন ধানের চাষাবাদ হয়েছে ১১ হাজার ৮শত ৭০ হেক্টর জমিতে। তার মধ্যে উফশী জাতের ধানের চাষাবাদ হয়েছে ১১ হাজার ৫শত ১০ হেক্টর। হাইব্রীড জাতের ধানের চাষাবাদ হয়েছে ১শত ৭০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের চাষাবাদ হয়েছে ১শত ৯০ হেক্টর জমিতে। আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কৃষকেরা পাকা আমন ধান কাটা শুরু করেছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net