1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তালা ভেঙে প্রবাসীর ঘরে চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

রাউজানে তালা ভেঙে প্রবাসীর ঘরে চুরি

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ বার

চট্টগ্রামের রাউজানে বসতঘরের দোতলায় তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মনু মিয়া ড্রাইভারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রবাসী মো. ইউনুসের ঘরের দোতলায় তালা ভেঙে আলমিরা থেকে ১৫ ভরি স্বর্ণ ও প্লাস্টিকের ব্যাংকে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়।প্রবাসী মো. ইউনুসের মেয়ে জান্নাতুল কাউছার বলেন, আমার ছোট বোন ভূমিষ্ঠ হওয়ায় আমার মা কামরুন নাহার সহ গত ১৫ দিন আমরা শহরে ছিলাম। গতকালও বাসায় কেউ ছিল না, তালা বদ্ধ ছিল। রাতের সাড়ে ৩টার দিকে আমার চাচি ফোন করে সংবাদ দেয় ঘরে চোর প্রবেশ করেছে। ভোরে এসে দেখি দুইটি রুমের আলমিরা, শো কেইজ, খাট-কাপড়, মেলামাইন জিনিসপত্র সহ সবকিছু তছনছ। প্রবাসী মো. ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী ইসমত আরা বেগম বলেন, রাত ৩টার দিকে আমি দরজা ভাঙার শব্দ শুনতে পাই। তখন ভয়ে কাপঁতে থাকি। পরে দেখি ঘরে প্রবেশের দরজা খোলা। তখন সবাকে ফোন করে জানায় । স্থানীয় কাউন্সিলর শওকত হাসান চৌধুরী বলেন, যে ঘরে চুরির ঘটনা ঘটেছে, তাদের কেউ ছিল না। শুনেছি তারা সবাই শহরে ছিল। এ সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে গেছে জানতে পেরেছি। চুরির ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনা ঘটেছে এটা সত্য। ঘরে কেউ ছিল না। আমরা বলেছি থানায় অভিযোগ দেয়ার জন্যে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net