1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ

রাউজানে বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার

শহিদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ নভেম্বর বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি মূলত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা প্রশাসন অায়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অানোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জান, মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, শিক্ষক কাঞ্চন বিশ্বাস প্রমুখ। সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্য বিভিন্ন উপকমিটির গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার সীমিত আকারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে হয়েছে। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছেন জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের। সেলক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে নিয়ে সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net